মায়ের হাতে ৩ শিশু সন্তানের করুণ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে নিজের তিন শিশুকে হত্যা করেছেন এক মা। ২২ বছর বয়সী ওই মায়ের নাম রেচেল হেনরি। নিজের দুই মেয়ে এবং এক ছেলেকে রেচেল হত্যা করেছেন। তবে সন্তানদের হত্যার পরেও আশ্চর্যরকম নিরুত্তাপ রেচেল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নারীর মানসিক সমস্যা আছে। খবর সিএনএন ও ইউএসটুডে।
নিহত শিশুদের বয়স ৭ মাস (মেয়ে) , ১ বছর (মেয়ে) এবং ৩ বছর (ছেলে)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ওকলাহোমা থেকে ফিনিক্সে এসে ওঠে রেচেল। সেখানে একটি বাড়ির নীচের তলা ভাড়া নেয় সে। বাড়িওয়ালা এবং এক আত্মীয়ের উপস্থিতিতে সোমবার রাতে ওই বাড়িতেই তিন সন্তানকে এক এক করে ঠাণ্ডা মাথায় হত্যা করেন তিনি।
তদন্তে জানা গেছে, এক বছর বয়সী ছোট মেয়েকে হত্যা করার সময় তিন বছর বয়সী ছেলে মাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু মায়ের গায়ের জোরের কাছে ছেলে নতি স্বীকার করে। এরপর ছেলেকে খাওয়ানোর নাম করে পাশের ঘরে নিয়ে গান গাইতে গাইতে তার গলার নলি কেটে দেন ওই নারী। এমনকি যাতে করে তার চিৎকার অন্য কারও কানে না যায় সে কারণে গান গাইছিলেন ওই নারী।
এরপর রেচেল তার বোনের সঙ্গে লিভিং রুমে বসে গল্প করেন। কিছুক্ষণ পর তৃতীয় সন্তানকে খাওয়ানোর নামে ঘরের ভিতর যান তিনি। এই বাচ্চাটি সদ্যোজাত। ঘরের ভিতর ওই সন্তানকেও হত্যা করেন তিনি। এই তিন সন্তানকে পরপর খুনের পর নিথর দেহগুলি সোফায় এমনভাবে শুইয়ে দেয় সে, যাতে মনে হয় তারা ঘুমোচ্ছে।
পুলিশ বলছে, মঙ্গলবার রেচেলকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মাদক সেবন করেন রেচেল। জেরা শুরু হতেই সে অপরাধ স্বীকার করেছেন। তবে কী কারণে তিন সন্তানকে হত্যা করেছেন সেটা এখনও জানা যায়নি।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











