ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৬:০১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

মি টু মামলায় জাপানী সাংবাদিকের বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মি টু মামলায় জাপানী সাংবাদিক শিয়রি ইতোকের বিজয়

মি টু মামলায় জাপানী সাংবাদিক শিয়রি ইতোকের বিজয়

জাপানের সাংবাদিক শিয়রি ইতোকে গুরুত্বপূর্ণ মি টু মামলায় ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার মার্কিন ডলার জিতেছেন। টোকিওর একটি আদালত তাকে এ অর্থ দেয়ার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, ইতো (৩০) সাবেক এক টিভি রিপোর্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে।

মামলাটি দেশে বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। কারণ, জাপানে সাধারণত ধর্ষণ মামলা করতে নারীরা এগিয়ে আসে না। দেশটিতে ২০১৭ সালের সরকারি জরিপ থেকে জানা গেছে, মাত্র চার শতাংশ নারী ধর্ষণ বিষয়ে অভিযোগ দায়ের করে।

ইতোর অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিভি রিপোর্টার নোরিইয়োকি ইমাগুচি চাকুরি দেয়ার বিষয় নিয়ে আলোচনার করার উদ্দেশ্যে তাকে নৈশভোজের আমন্ত্রণ জানায় এবং পরে ধর্ষণ করে।

ইমাগুচি তার বিরুদ্ধে আনা অভিযোগ অব্যাতহভাবে অস্বীকার করেছেন এবং পাল্টা মামলা করেন।

আদালতের বাইরে দাঁড়িয়ে ইতো বলেন, আমরা জিতেছি। পাল্টা মামলা ডিসমিস হয়ে গেছে।

এ সময়ে তার উৎফুল্ল সমর্থকরা হাততালি দিচ্ছিল।

এদিকে ইমাগুচি এ রায়ের বিরুদ্ধে অবিলম্বে আপিল করার ঘোষণা দিয়েছেন।