মিটফোর্ডে ১০০ শয্যার ডেঙ্গু ইউনিট উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ১০০ শয্যার পৃথক নতুন ডেঙ্গু ইউনিট চালু হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের উদ্বোধন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
সম্প্রতি রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ১০০ শয্যার নতুন এ ইউনিট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, হাসপাতালটিতে পৃথক কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার জন্য যে ভবনটি তৈরি করা হয়েছিল সেটিতেই আপাতত ডেঙ্গু ইউনিট খোলা হচ্ছে।
চলতি বছর মিটফোর্ড হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩১ জুলাই) মোট ১ হাজার ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের অধিকাংশই জুলাই মাসে ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮ জন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





