মিথ্যা বলা বিএনপির বেসাতি: প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতারা ক্রমাগতভাবে বলে যাচ্ছে আমরা নাকি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছি। আপনারাই বলেন, আজকেও শতাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম। এগুলো কি ধ্বংসের নমুনা? তাহলে তারা এতো মিথ্য কথা বলে কেন? কারণ মিথ্যা বলাটা তাদের বেসাতি।
শনিবার ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মাসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এরপর তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে যেন আমাদের হাত পাততে না হয়। চাষাবাদ, ফসল উৎপাদন পশুপালনসহ যে যেটা পারেন সেই কাজ করতে হবে। যেভাবেই হোক উৎপাদন বাড়াতে হবে।
তিনি বলেন, আমরা সবাইকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। যারা উদ্যোক্তা হিসেবে কাজ করবে, তাদের জন্য আমরা প্রণোদনার ব্যবস্থা করেছি। আজকে ফ্রিল্যান্সাররা ভালো রোজগার করছে।
শেখ হাসিনার এ জনসভায় রেকর্ডসংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন। সকাল থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন। সমাবেশ জমিয়ে তুলতে এরই মধ্যে সাংস্কৃতিক মঞ্চ থেকেও চলছে একের পর এক পরিবেশনা। জনসভা বিকেলে হলেও এরইমধ্যে জনসমুদ্র্রে পরিণত হয়েছে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ। তাকে সামনে থেকে এক নজর দেখার অপেক্ষায় সবাই। লাখো মানুষের স্লোগানে মুখর জনসভা ময়দান।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানে দুর্নীতি। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ মানুষকে ঘর দিয়েছে, মাথা গোঁজার ঠাঁই দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না।
শেখ হাসিনা বলেন, আমি জানি খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। অংক এবং উর্দু পরীক্ষায় পাস করেছিলেন। কারণ, উর্দু পাকিস্তানি ভাষা আর অংক হচ্ছে হিসাব করা, যা বিএনপি ভালো করেই বোঝে। জিয়া এসএসসি পাস করে চাকরি নিয়েছিলেন।
তিনি আরও বলেন, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছি। মানুষ এখন দেশে শান্তিতে বসবাস করছে। এখন আমাদের ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মির্জা আজম, সদস্য মারুফা আখতার পপি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের নেতাকর্মীরা যোগ দেন।
/
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











