ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ০:০৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

আয়েশা সিদ্দিকা মিন্নি ও তার পবিারের সদস্যদের  নিরাপত্তায় তার বাবা বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। বরগুনায় স্ত্রী মিন্নির সামনে প্রকাশ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বামী রিফাত শরীফ। 

মিন্নিসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী চার পুলিশ সদস্যকে মিন্নিদের বাড়িতে মোতায়েন করা হয়েছে। এ হত্যাকান্ডর পর থেকে মিন্নি বাবার বাড়িতে অবস্থান করছেন।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিফট হিসেবে পুলিশ সদস্যরা ডিউটি করছেন।

এ প্রসঙ্গে মিন্নির চাচা আবু সালেহ জানান, রিফাত মারা যাওয়ার পর থেকেই মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয়। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আগামী বেশ কয়েক দিন মিন্নিদের বাড়িতে পুলিশ পাহারা থাকবে।

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে সড়কে রিফাত শরীফ (২৫) নামে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে বখাটেরা। পরে হত্যার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তা ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।