মিরপুর-১০ মেট্রোস্টেশন চালু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আবারও শুরু হয়েছে। ৮৮ দিন বন্ধর থাকার পর স্টেশনটি পুনরায় চালু করতে পেরে আনন্দিত কর্তৃপক্ষ ও যাত্রীরা।
এদিন সকালে স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।এর কারণ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী জানান, এখনও অনেকে জানেন না স্টেশনটি চালু হয়েছে। তাই যাত্রীর সংখ্যা কম। তবে ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়বে বলেও মনে করেন তিনি।
এর আগে সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত করে। ভাঙচুরকারীরা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজীপাড়া স্টেশন মেরামত শেষে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয় বলে উল্লেখ করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মেট্রোরেল ৩৭ দিন বন্ধ থাকে, গত ২৫ আগস্ট থেকে তা পুনরায় চলাচল শুরু হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






