মিরপুরে আরও একজনের মৃত্যু, পরিবার বলছে করোনায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
মিরপুরে আরও একজনের মৃত্যু, পরিবার বলছে করোনায়
রাজধানীর মিরপুরের টোলারবাগে এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সে নমুনার ফলাঢল হাতে না এলেও পরিবার বলছে আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে গতকাল শনিবার মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। আজ রোববার মারা যাওয়া ব্যক্তির সঙ্গে শনিবার মারা যাওয়া ব্যক্তির ঘনিষ্ঠটা ছিল। তারা পাশাপাশি ভবনের বাসিন্দা ছিলেন।
মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। গতকাল শনিবার তাকেকুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়েঢ যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তির কিছু নমুনা সংগ্রহের পর বাসায় পাঠিয়ে দেন। আজ শনিবার সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।
তারা জানান, আ বিকেল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হলে রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তাকে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তি সায়েন্স ল্যাবরেটরির সাবেক কর্মকর্তা বলে জানা গেছে।
এ বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







