মিরপুরে উত্তর সিটির উচ্ছেদ অভিযানে হামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল একটি সুবিধাবাদী মহল। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযান চালাতে এলে দখলদাররা হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছিল। ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইট-পাটকেল ছুড়ছিল। আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে তাদের দূরে সরাতে চাচ্ছিল। এর আগে দফায় দফায় সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায মিরপুর-১১ এর এভিনিউ-৪ (পল্লবীতে) অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ডিএনসিসি। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে চায় ডিএনসিসি।
বিপুল সংখ্যক পুলিশসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। একপর্যায়ে অবৈধ দখলদাররা প্রতিরোধ গড়ে তোলে।
সেখানে ফুটপাতের ওপর থাকা একটি টিন শেড দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলে দখলদাররা সংঘবদ্ধ হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ঢিল ছুড়তে থাকলে পুলিশসহ উচ্ছেদ অভিযানে থাকা লোকবল পিছু হটে। সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম শফিউল আজম অভিযানে নেতৃত্ব দেন।
পরে আবার উচ্ছেদ অভিযান শুরু করতে চাইলে সংঘর্ষ বেধে যায়। এভাবে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
সর্বশেষ বেলা সোয়া ১১টার দিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় সাংসদ আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে আসেন। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হঠছেন সিটি করপোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








