মিরপুরে ভবনের দেয়াল ধসে কন্যা শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার মিরপুরে একটি পুরাতন ভবনের দেয়াল ধসে নাজমা আক্তার (১২) নামে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) দিনগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়েছিলো শিশুটি।
মারা যাওয়া নাজমার চাচা মোবারক হোসেন জানান, নাজমা নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বন্ধ-উশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে। ১ ভাই ৩ বোনের মধ্যে ২য় নাজমা। সে পড়াশোনা করতো এবং বাসায়ই থাকতো।
তিনি আরো জানান, সন্ধ্যায় তাদের বাসার পাশে একটি পুরাতন ৪ তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিলো শিশুটি। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে পড়ে তার গায়ের উপর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ভোর রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় গত রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









