ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২:৫০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

মিরপুরে মৃত রোগীর চিকিৎসা দেয়া ডাক্তার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

মিরপুরে মৃত রোগীর চিকিৎসা দেয়া ডাক্তার করোনায় আক্রান্ত

মিরপুরে মৃত রোগীর চিকিৎসা দেয়া ডাক্তার করোনায় আক্রান্ত

মিরপুরের টোলারবাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসা দেওয়া ডাক্তারও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ডা. পলাশ নামে ওই চিকিৎসক রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

জানা গেছে, গতকাল রোববার শ্বাসকষ্ট শুরু হয় এই চিকিৎসকের। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তার নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। পরে সেই পরীক্ষায় ডা. পলাশের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন প্রেমাংশু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. পলাশ টোলারবাগের যে রোগীর চিকিৎসা করেছিলেন তিনি গত শনিবার মারা যান। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী এই চিকিৎসক।

এদিকে, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক, ১২ জন নার্স এবং তিনজন স্টাফকে করোনা আক্রান্তের শঙ্কায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন।