মিরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাজিয়া আক্তার (৪৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী জহির উদ্দিন বাবরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার আলামিন বলেন, স্বামীকে আটক করা হয়েছে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে রয়েছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৪টার দিকে রাজিয়াকে কুপিয়ে আহত করেন পাষণ্ড স্বামী জহির। গুরুতর আহত অবস্থায় রাজিয়া আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিয়ার ছেলে মো. জয় জানান, পরিবারসহ তারা মিরপুর মডেল বি ব্লকের, ৬ নম্বর লেনের একটি বাসায় থাকেন। তার মা ছিলেন গৃহিণী। ভোরে মায়ের চিৎকারে ঘুম ভাঙলে তারা দেখতে পান, তার মাকে এলোপাতারি কুপিয়ে আহত করেছেন বাবা জহির উদ্দিন বাবর। পরে তারা রাজিয়া আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার