ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৪:২২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

মিরপুরের সেই দুই নারীর মৃত্যু শ্বাসরোধে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

মিরপুরের এই বাসায় দুই নারীকে হত্যা করা হয়।

মিরপুরের এই বাসায় দুই নারীকে হত্যা করা হয়।

রাজধানীর মিরপুরে নিহত গৃহকর্ত্রী সাহেদা বেগম (৬০) ও গৃহকর্মী সুমির (২০) লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। দুই নারীকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে।

আজ বুধবার বিকেল ৩টায় তাদের লাশের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর ফরেনসিক বিভাগের চিকিৎসক কেএম মাইনুউদ্দিন ময়নাতদন্তে শ্বাসরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে মিরপুর-২ এর একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। মিরপুর-২ এর দুই নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকতেন তারা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কেএম মাইনুউদ্দিন বলেন, ‘দু'জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাহেদা বেগমের (৬৫) গলার দু'পাশে কালো দাগ রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

তিনি বলেন, ‘গৃহকর্মী সুমির শুধু গলার দু'পাশে দাগ রয়েছে। তবে মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা নিশ্চিত করতে (হাই ভেজানো সপ) নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও ডিএনএ’র নমুনা ও ব্লাড সংগ্রহ করে তা প্যাথলজিতে পাঠানো হবে।’