ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২০:৩২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

মির্জাপুরে স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে সাইফুল ইসলাম নামে এক যুবক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সোহাগপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- সাইফুলের স্ত্রী সুমাইয়া আক্তার, শাশুড়ি নাছিমা বেগম ও শ্যালিকা শিমু আক্তার।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান অভিযুক্ত সাইফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে সাইফুল তিনজনকে কুপিয়ে আহত করেছে তা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা চলছে।