মিশিগানে ট্রাম্পের মামলা, দায়িত্ব নেয়ার প্রস্তুতি বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ । কিন্তু উত্তাপ রয়ে গেছে এখনো। খ্যাপাটে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ করে যাচ্ছেন। এখন তার সময় কাটছে মামলা সংক্রান্ত কাজে। ওদিকে জো বাইডেন হোয়াইট হাউজে কাকে কী দায়িত্ব দেবেন, সেই প্রস্তুতিতে ব্যস্ত আছেন।
ফক্স নিউজ জানিয়েছে, মিশিগানের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে ট্রাম্প মামলায় অভিযোগ করেছেন তার প্রতিনিধিদের ভোট গণনা দেখতে দেয়া হয়নি। স্থানীয় কর্মকর্তারা তাকে বাধা দিয়েছেন বলে দাবি তার।
বাইডেন উইলমিংটন, ডেলাওয়্যারে রুদ্ধদ্বার বৈঠক সেরেছেন বলে জানিয়েছে আল-জাজিরা। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে কাকে দায়িত্ব দেবেনে, সেই আলোচনা সারেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং নির্বাচনী প্রচারের উপদেষ্টা রন ক্লেন এই পদে বসতে পারেন।
বাইডেন এখন বেশ কৌশলে নির্বাচন নিয়ে কথা বলছেন। এদিন সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর।’
ট্রাম্প যে মিশিগানে মামলা করেছেন, সেখানে টিকতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সিনিয়র আইনজীবীরা। এই রাজ্যে তিনি ১ লাখ ৪৮ হাজার ভোটে হেরেছেন। খুইয়েছেন ১৬টি ইলেকটোরাল ভোট।
বাইডেন এখন পর্যন্ত ২৯০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ট্রাম্প ২১৭টি।
ট্রাম্প ৫ ঘণ্টা আগেও ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দুই ব্যক্তিকে কয়েকটি কালো ব্যাগ থেকে কিছু একটা বের করতে দেখা যায়। আবার ডাস্টবিনের মতো জায়গা থেকে ব্যাগে তারা কিছু ভরেন।
স্বাধীন ফ্যাক্ট-চেকিং সাইটের বরাত দিয়ে ফেইসবুক বলেছে, ‘ভিডিওটি অসম্পূর্ণ। রয়টার্সের প্রতিবেদনেও এটিকে ‘মিথ্যা’ বলা হয়েছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











