মিয়ানমারে ফের ক্ষমতায় আসছেন সু চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বারের মতো গতকাল রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবারো অং সান সু চি‘র দল ক্ষমতায় আসছে বলে মোটামুটি নিশ্চত।
রোহিঙ্গাদের বাদ রেখেই মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে ইয়াংগুনসহ সারা দেশে দোকানপাটসহ সব প্রতিষ্ঠান বন্ধ ছিল।
মিয়ানমারে অং সান সু চির দল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বহির্বিশ্বে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের দায়ে তারা কোনঠাসা।
আজ সোমবারেই ফলাফল জানিয়ে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন।
এনএলডি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ জন সদস্যের মধ্যে ৩১৫টিতে তাদের প্রার্থী রয়েছে। যাদের মধ্যে ইতোমধ্যে ১৫ জনের বিজয়ী হয়েছেন।
এনএলডির মুখপাত্র ময়ো নয়ুন রয়টার্সকে টেলিফোনে জানান, আমরা বিশ্বাস করি এই নির্বাচনে আমরা বিজয়ী হব এবং সরকার গঠন করতে পারব।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
প্রায় ৫০ বছর সেনা শাসন চলার পর ২০১১ সালে সীমিত আকারে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসে। যদিও দেশটির সেনাবাহিনী উভয় পার্লামেন্টের এক চতুথাংর্শ আসন নিজেদের দখলে রেখেছে।
এর আগে দীর্ঘ সামরিক শাসনের পর ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো সব দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যার মাধ্যমে ক্ষমতায় এসেছিল অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। করোনার কারণে এবার নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হলেও আবারো ‘এনএলডি’ ক্ষমতায় আসছে এটা প্রায় নিশ্চিত।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








