ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৪:৪১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মিয়ানমারের নির্বাচনে সু চির এনএলডির জয় দাবি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জয় দাবি করেছে। বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানানোর পর সোমবার দলটি জয় দাবি করেছে।

মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার। মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।

এনএলডির মুখপাত্র মিও নিন্ত বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, অভ্যন্তরীন প্রতিবেদনে দেখা গেছে, অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি পার্লামেন্টে প্রয়োজনীয় ৩২২ আসনে জয় পেয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি।

তিনি বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এই নির্বাচনী ফল খুবই উৎসাহব্যাঞ্জক।

নির্বাচন কমিশন সোমবারই আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

মিয়ানমারে সু চির দল ব্যাপক জনপ্রিয় হলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

-জেডসি