মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশে শিশুদের অধিকার নিয়ে অসামান্য প্রতিবেদনের জন্য ১১ জন সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় সোনারগাঁও হোটেলের গ্ল্যান্ড বলরুমে এ পুরস্কার অর্জনকারীদের নাম ঘোষণা করে ইউনিসেফ বাংলাদেশ।
শিশুদের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস। শিশু অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নীতিনির্ধারক এবং বৃহত্তর জনসাধারণের কাছ থেকে শিশুদের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে এ অ্যাওয়ার্ড প্রবর্তন করে ইউনিসেফ।
বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের জমা দেওয়া প্রায় ৩০০ প্রতিবেদন থেকে বিচারকদের একটি স্বাধীন দল প্রতিবেদনগুলো নির্বাচন করে। বিজয়ী ও মনোনীত প্রতিবেদনগুলোতে উঠে এসেছে সেসব শিশুদের কথা যাদের জোরপূর্বক বিয়ে ও কঠোর পরিশ্রমে বাধ্য করা হয়; সেসব মেয়েদের কথা যাদের বিশুদ্ধ পানির অভাবে ঋতুস্রাব সংক্রার স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার জন্য সংগ্রাম করতে হয়; সেসব ছেলেদের কথা যাদের একমাত্র আয় রাস্তা এবং সেসব শিশুদের কথা যাদের জীবন, জলবায়ু, অভিঘাত ও কোভিড-১৯ মহামারির কারণে বিপর্যস্ত।
আয়োজনে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, আমরা শক্তিশালী যেসব প্রতিবেদনকে সম্মান জানাচ্ছি সেগুলো শিশু অধিকারের কথা সবার সামনে তুলে ধরতে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার-ই প্রতিফলন।
১৮ বছরের কম বয়সী প্রতিভাবান শিশু সাংবাদিকদেরও পুরষ্কৃত করা হয়। তাদের প্রতিবেদনগুলো শিশুদের উদ্বেগের বিষয়ে তাদের নিজস্ব মতামত, ধারণা ও চিন্তাভাবনা প্রকাশে সক্ষম করে তুলতে উপকরণ ও প্ল্যাটফর্ম প্রদানের গুরুত্ব তুলে ধরে।
আয়োজনে অতিথিদের মধ্যে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, উপন্যাসিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনসহ গণমান্য ব্যক্তিরা।
এ বছর ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন কালের কণ্ঠের এমরান হাসান সোহেল, বিডিনিউজ২৪.কম এর হিমু চন্দ্র শীল, নিউজবাংলা২৪ এর জেসমিন আক্তার পাপড়ি, প্রথম আলোর মো. সাজিদ হোসেন, ঢাকা ট্রিবিউনের নওয়াজ ফারহিন অন্তরা, নাগরিক টিভির শাহনাজ শারমিন, ঢাকা পোস্টের তানভিরুল ইসলাম, প্রথম আলোর জাহিদুল করিম, জাগোনিউজ২৪ এর মোহাম্মদ মোশাররফ হোসাইন, এটিএন বাংলার খালিদুল ইসলাম তানভির এবং হ্যালো বিডি নিউজের ধী অরণী পাল।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




