ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৪২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

মুক্তিযুদ্ধে নারীর অবদান বিশাল : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮ শনিবার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ ব্যাপক। মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি এদেশের নারীদেরও বিশাল অবদান ছিলো। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে।

 

আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে ’কন্যা উৎসব’-এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

 

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের আরো অবদান রাখার আহবান জানান তিনি।

 
আমির হোসেন আমু বলেন, একটি বিশেষ গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।


কন্যা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হামিদুল হক,পুলিশ সুপার জোবায়েদুর রহমান, ঝালকাঠির কৃতি কন্যা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূরজাহান সরকার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।


এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশের মধ্যে এই প্রথম ঝালকাঠিতে ‘কন্যা উৎসব’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ উৎসবে দেশ বিদেশের দুই হাজার নারী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ঝালকাঠির কন্যাদের পদক প্রদান ও সম্ভাবনাময়ী কৃতি কন্যাদের পুরস্কার বিতরণ করা হয়।