ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৯:৩৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন: রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১-কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন ‘আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন।’
রাষ্ট্রপ্রধান ১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সেক্টর কমান্ডারস ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তাঁরা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।
রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়।
এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।