ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

মুক্তির অপেক্ষায় মিথিলার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩ মার্চ ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি ওপার বাংলার আরো একটি সিনেমায় অভিনয় করলে রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমার নাম ‘ও অভাগী’। মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে।

জানা গেছে, আগামী ২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘ও অভাগী’ সিনেমাতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ‘কাজলরেখা’ সিনেমা।