ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

মুঠোফোনে ইন্টারনেট সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। অপারেটর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ অক্টােবর) ভোর থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

গ্রামীণ ফোন থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রামীণ ফোন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


গ্রামীণ ফোন থেকে গ্রাহককে পাঠানো বার্তা

এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।