ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৭:৪৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মুন্সিগঞ্জে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

মুন্সিগঞ্জ জেলার  শীলমন্দি এলাকার একটি মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মাজারের ভেতর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীরা হলেন আমেনা বেগম (৫৫) ও তাইজুন নেছা (৪০)। আমেনা বেগমের বাড়ি আধেরা ইউনিয়নের ঝাপটা গ্রামে। তাইজুন নেছার বাড়ি একই ইউনিয়নের বকচর গ্রামে।

পুলিশ জানায়, আমেনা বেগম প্রায় ৩০ বছর ধরে শীলমন্দি এলাকার বারেক ন্যাংটার মাজারে নারী খাদেম হিসেবে কাজ করছিলেন। তাইজুন নেছা এখানকার একজন ভক্ত ছিলেন। তিনি মাঝেমধ্যে এখানে আসতেন এবং রাতে মাজারেই থাকতেন।

মাজারের খাদেম মো. মাসুম শাহ জানান, সকাল সাড়ে সাতটার দিকে মাজার পরিষ্কার করতে এসে মূল দরজার সামনে অনেক রক্ত দেখতে পান। দরজা খুলে ভেতরে ঢুকে আমেনা ও তাইজুনের লাশ দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানান।

মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, মাজারের খাদেম আমাদের খবর দিলে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করি। জমিজমাসংক্রান্ত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে খুনের কিছু আলামত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখন বলা যাচ্ছে না।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এক বা একাধিক ব্যক্তি খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।