মুসলিম ছেলেকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে জেনিফার
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মিশরীয় মুসলিম যুবককে বিয়ে করতে চলেছেন মেয়ে জেনিফার গেটস। নিজে খ্রিস্টান হলেও একজন মুসলমানকে জামাতা হিসেবে মেনে নিতে আপত্তি করেননি বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও। মেয়ের বিয়ের কথা জানতে পেরে বরং দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে বিয়ের কথা নিজেই ঘোষণা করেছিলেন জেনিফার। ঘোষণার সাথে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েল নাসেরের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেন। গত শনিবার মেয়ের সেই পোস্টে মন্তব্যে করেন বিল গেটস। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত, তোমাদের দু’জনকে অভিনন্দন।’ তাদেরকে অভিনন্দন জানিয়ে পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী মেলিন্ডা গেটসও।
২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসেরের সঙ্গে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তারা। নায়েল নাসের শিকাগোতে জন্মালেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল। ছোটবেলা থেকেই নায়েলের ঘোড়দৌড়ের সখ। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তার ঘোড়া চালনা শুরু হয়। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। এখন তিনি একজন পেশাদার ইকুয়েসট্রিয়ান। এটি হল ঘোড়ার কসরত প্রদর্শনের খেলা। এই খেলায় বিশ্বে তার অবস্থান ৩৫ নম্বরে। চলতি বছর তিনি মিশরের হয়ে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন।
নায়েল ও জেনিফারের আলাপ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জেনিফার ২০১৮ সালে সেখান থেকে হিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। নায়েলের মতো তিনিও ইকুয়েসট্রিয়ান খেলার ভক্ত। শখের বশে মাঝে মাঝে জেনিফারও ঘোড়া চালনা করেন। গত বছর সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ঘোড়া আমাদের জীবনের একটি অংশ মাত্র। আমরা দু’জনেই খেলাটি পছন্দ করি। সে একজন পেশাদার, আমি শখ থেকে এই খেলাটি করি। ঘোড়ার প্রতি আমাদের ভালবাসা এবং আবেগ আমরা ভাগ করে নিতে সক্ষম হয়েছি।’
তারা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই। শেষপর্যন্ত সেই নায়েলকেই বিয়ের সিদ্ধান্ত নেন জেনিফার। আর তিনি ইনস্টাগ্রামে সেই ঘোষণা করতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাই-এর সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।
নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়ার কসরত প্রদর্শনকেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনও পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার তার পড়াশোনাটা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সূত্র : বিজনেস ইনসাইডার।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











