মুসলিম দেশের মধ্যে করোনা আক্রান্তে শীর্ষে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
তুরস্কে প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৩০৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। ফলে ইরানকে হটিয়ে করোনা আক্রান্তের তালিকায় মুসলিম দেশগুলোর শীর্ষে উঠে এসেছে তুরস্ক। তবে মৃতের সংখ্যায় এখনও মুসলিম বিশ্বের শীর্ষে রয়েছে ইরান। সেখানে মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২১১ জন এবং মারা গেছে সবমিলিয়ে ৫ হাজার ১১৮ জন।
তুরস্কে গত কয়েক দিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। রোববার গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছে তিন হাজার ৯৭৭ জন। এর আগে শনিবার একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিল তিন হাজার ৭৮৩ জন।
তুরস্কে রোববার করোনায় প্রাণ হারিয়েছে আরও ১২৭ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা ২ হাজার ১৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। দেশটিতে মোট সুস্থ হয়েছে ১১ হাজার ৯৭৬ জন।
এ সম্পর্কে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেন, করোনা পরীক্ষার হার বাড়ার ফলে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। শনিবার পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের টালি অনুযায়ী- তুরস্ক করোনা আক্রান্ত শীর্ষ দশ দেশের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে। তুরস্কের পরই যথাক্রমে অবস্থান করছে চীন ও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান।
চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ৪ হাজার ৬৩২। অন্যদিকে ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২১১ জন।
তুরস্কে গত ১০ মার্চ প্রথম একজন করোনা রোগী শনাক্ত হন। এর প্রায় এক মাস পর অর্থাৎ ৮ এপ্রিল আক্রান্ত হন চার হাজার ১১৭ জন। ১১ এপ্রিল শনাক্ত হয় ৫ হাজার ১৩৮ জন। এর পর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দেশটিতে বর্তমানে প্রায় প্রতিদিনই অন্তত চার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে।
এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে দেশের ৩১টি প্রদেশের যাতায়াতের নিষোধাজ্ঞা আরও ১৫ দিন বাড়িয়েছে তুরস্ক। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মসজিদ। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে অনেক দেশের সাথে বিমান চলাচলও বন্ধ করেছে আঙ্কারা।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











