মুসলিমদের নিপীড়নের জন্যই এনপিআর: অরুন্ধতী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
অরুন্ধতী রায়। ছবি : সংগৃহীত
ভারতে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পর করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এবার দেশটিতে করা হচ্ছে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)। এই এনপিআর নিয়ে ভারত সরকারের কড়া সমালোচনা করলেন দেশটির প্রখ্যাত লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় সরকারের কড়া সমালোচনা করেন অরুন্ধতী রায়।
প্রখ্যাত এই লেখক বলেন, ‘মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করতেই এনপিআর করা হচ্ছে।’
ভারত সরকার উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের ওপর হামলা ও নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে অরুন্ধতী রায় বলেন, ‘উত্তরপ্রদেশে মুসলিমদের ওপর হামলা চলছে। পুলিশ ঘরে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।’
এনপিআরে ভুল তথ্য দিয়ে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, ‘প্রথমেই এর বিরোধিতা করুন, এনপিআর করতে দেবেন না, প্রয়োজনে এনপিআরের সময়ে ভুল তথ্য এবং ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন।’
তিনি আরও বলেন, ‘যখন ওরা আপনার বাড়িতে এনপিআরের জন্য তথ্য সংগ্রহে যাবেন এবং আপনার নাম জিজ্ঞাসা করবেন, আপনি তখন ওদের কাছে ভুল নাম বলুন। ঠিকানা চাইলে বলুন ৭, এতে ভালো রকমের বিভ্রান্তি তৈরি করা যাবে।’
অরুন্ধতী বলেন, ‘মনে রাখবেন আমরা এখানে লাঠিপেটা বা গুলি খাওয়ার জন্যে জন্মগ্রহণ করিনি।’
তিনি আরও বলেন, ‘দেশে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সরকার এনআরসি এবং সিএএ-র নিয়মকে এনপিআরের মাধ্যমে চাপিয় দেওয়ার চেষ্টা করছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে অরুন্ধতী রায় বলেন, ‘দিল্লিতে নিজের সভায় মোদি মিথ্যা বলেছেন। মোদি বলেছেন- ‘‘এনআরসি প্রয়োগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনো কিছু বলেনি এবং দেশে কোনো আটক শিবির নেই।’’ তিনি জেনেশুনেই মিথ্যা বলেছেন। কারণ, তিনি জানেন যে তার মিথ্যা ধরা পড়বে। তিনি মিথ্যা বলেছেন কারণ তার হাতে সংবাদমাধ্যম রয়েছে।’
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











