ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৬:৪৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে করোনার টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের টিকা গণহারে দেয়া শুরু করেছে মেক্সিকো। বুধবার থেকে দেশটির ৮৭৯টি হাসপাতালে একযোগে প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের মার্কিন সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়।

এর আগে মঙ্গলবার দেশটিতে চার লাখ ৩৯ হাজার ৭২৫ ডোজ করোনার টিকা সরবরাহ করেছে ফাইজার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টিকার জন্য মনোনিত স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল থেকে দুটি ডোজ পাবেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, 'আমরা খুব খুশি যে টিকাদান ইতিমধ্যে শুরু হয়ে গেছে'। প্রথম রাউন্ডের টিকাদান তিনদিনের শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর দ্বিতীয় রাউন্ডে দেড় কোটি বয়স্ক মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। যা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরু থেকে শুরু হতে পারে।

মেক্সিকোতে এখন পর্যন্ত ১৫ লাখ ৭১ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৯১৭ জনের।

-জেডসি