ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২:২৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মেক্সিকোতে করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

মেক্সিকোতে করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

মেক্সিকোতে করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

মেক্সিকো বৃহস্পতিবার জানিয়েছে, তাদের দেশে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এ মাইলফলক অতিক্রম করার মধ্যদিয়ে দেশটি বিশ্বের চতুর্থ স্থানে উঠে এলো। খবর এএফপি’র।

এক সংবাদ সম্মেলনে উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল বলেন, ‘আমাদের দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে মোট এক লাখ ছাড়িয়ে গেছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাত্যহিক হাল নাগাদ তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৬ জন করোনায় মারা গেছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ১০৪ জনে দাঁড়ালো। মৃতের সংখ্যা দিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত মেক্সিকোর সামনে রয়েছে।

প্রায় ১৩ কোটি জনসংখ্যার দেশ মেক্সিকোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ১৯ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৪ হাজার ৪৭২ জন বেশি।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাত্যহিক হিসাবে মেক্সিকোতে আবারো আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।