মেক্সিকোতে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
মেক্সিকোতে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়াল
মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৪০ হাজার ছাড়িয়ে গেছে। ফলে দেশটি এখন এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ-সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। খবর এএফপি’র।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে কোভিড-১৯ রোগে নতুন করে আরও ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ৪০ হাজার ৪শ’ জনে দাঁড়ালো। গত ২৮ ফেব্রুয়ারি মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়।
এ সপ্তাহে প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ অব্রাদর এ ভাইরাসের হুমকি মোকাবেলায় সহায়তা করতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় লোপেজ অব্রাদর বলেন, ‘মহামারি করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণ করে আমরা তাদের আত্মীয়স্বজন ও বন্ধ-বান্ধবদের প্রতি ভালবাসার বার্তা দিতে চাই।’
পরিসংখ্যান বলছে, ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকো করোনাভাইরাসে মৃতের দিক থেকে ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। ব্রাজিলে কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








