ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৭:২৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মেক্সিকোতে কাল থেকে করোনার টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী বৃহস্পতিবার থেকে ফাইজার-বায়োএনটেক তৈরি টিকা গণহারে প্রয়োগ শুরু করবে মেক্সিকো। বুধবার প্রথম ব্যাচ পাওয়ার পরদিনই তারা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির হেলথ আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গাতেই এ কথা জানান। খবর: এএফপি।

তিনি টুইটারে বলেন, ‘আগামীকাল বুধবার (স্থানীয় সময়) সার্স-কভ-২ এর বিরুদ্ধে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছাবে। বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর টিকাদান শুরু হবে।’

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম মেক্সিকো। সংক্রমণ হার অনুযায়ী দেশটিতে করোনায় মৃত্যু অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে ১৩ লাখ সাড়ে ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১ লাখ সাড়ে ১৯ হাজার মানুষ।


-জেডসি