মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট কে এই ক্লদিয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৫ জুন ২০২৪ বুধবার
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট কে এই ক্লদিয়া
ক্লদিয়া শেনবাউম; মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির ক্ষমতাসীন বামপন্থী দল থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন শেনবাউম। রবিবার (২ জুন) বিপুল ভোটে জয় পেয়ে দলকে নতুন মেয়াদে ক্ষমতায় রাখছেন তিনি।
মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষের তথ্যমতে, প্রাথমিক ফলাফলে ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন মেক্সিকো সিটির সাবেক এই মেয়র।
৬১ বছর বয়সী শিনবাউম শুরু থেকেই বামপন্থী রাজনীতি করেছেন। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরকে গুরু মানেন তিনি। ক্লদিয়া শিনবাউম বিজ্ঞানের মানুষ। জ্বালানি প্রকৌশলে (এনার্জি ইঞ্জিনিয়ারিং) তার পিএইচডি ডিগ্রি আছে। তিনি জলবায়ুবিজ্ঞানী।
মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম পারডো মেক্সিকো সিটিতে একটি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা উভয়েই বিজ্ঞানী। তার মা অ্যানি পারডো সেমো একজন জীববিজ্ঞানী এবং মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ইমেরিটাস অধ্যাপক। তার বাবা কার্লোস শিনবাউম ইয়োসেলেভিটজ একজন রাসায়নিক প্রকৌশলী ছিলেন। তার ভাই জুলিও একজন পদার্থবিদ।
২০২৩ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে এক আলাপচারিতায় শেনবাউম বলেন, ‘আমি বিজ্ঞানে বিশ্বাসী।’
আগামী ১ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ক্লদিয়া শিনবাউম। এর পরপরই তিনি যেসব বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন, সেগুলোর মধ্যে রয়েছে মেক্সিকোয় চলমান সহিংসতা।
নির্বাচনী এক প্রচারণায় শেনবাউম বলেছিলেন, দেশে অপরাধ দমনে প্রেসিডেন্ট ওব্রাদর যে নিরাপত্তা বাহিনী গড়ে তুলেছেন, তার পরিধি আরও বাড়াবেন তিনি।
এদিকে ক্লদিয়া শেনবাউম শুধু মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টই হতে যাচ্ছেন না, ইহুদি পরিবার থেকে আসা দেশটির প্রথম কোনো রাষ্ট্রপ্রধানও হচ্ছেন তিনি। এর আগে মেক্সিকোর বেশির ভাগ প্রেসিডেন্টই ছিলেন ক্যাথলিক খ্রিষ্টান।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা