ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৫:৩১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

মেঘনায় ট্রলারডুবি: দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

মঙ্গলবার সকালে পদ্মা নদীতে দুই মৃতদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা উদ্ধার করে হরিরামপুর ও শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।  

ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, আজ সকাল ১০ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে নিখোঁজ ইয়াদ আলী এবং প্রায় পনের কিলোমিটার দূরে চাঁন মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।  

এর আগে রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় ইয়াদ আলী ও চাঁন মিয়া নিখোঁজ হন। একই সময় হরিরামপুর উপজেলার ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই একটি ট্রলার ডুবিতে নাসির খান (৪২) ঈসমাইল খান (৫০) ও কলিম খান (৪৯) নামে তিনজন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার আতাইকোলা গ্রামে।

-জেডসি