ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২:১৪:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তীব্র কুয়াশার কারণে বরিশালের মাঝেরচরে দু‌ই ল‌ঞ্চের সংঘ‌র্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।রোববার মধ্যরাতে মেঘনা নদী‌তে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।

হতাহতরা সবাই কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলাম জানান, ফারহান-৯ লঞ্চে কো‌নো রাডার নেই। লঞ্চটি কীর্তনখোলা লঞ্চের মাঝখানে ধাক্কা দেয়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।

চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, আহতদের চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত লঞ্চের তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।

-জেডসি