ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৪৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া। বর্তমানে তিনি স্নাতক অধ্যায়নরত রয়েছেন। তাই তাকে যোগ্যতা অনুযায়ী কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়া হচ্ছে।

স্নাতক শেষ হলে তাকে যোগ্যতা অনুযায়ী অন্য পদে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব।

তিনি বলেন, আপাতত তার যোগ্যতা অনুসারে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি স্নাতক শেষ করলে অন্য পদে চাকরি দেওয়া হবে।

গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারী নিহত হন। 

ওই দিনই নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।