মেট্রোরেলের টিকিটে আজ থেকে বসতে যাচ্ছে ভ্যাট!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীতে মেট্রোরেল জনপ্রিয় হয়েছে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। তবে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ছিল। এদিকে নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কী হবে, সে বিষয়টি খোলাসা করছে না পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল। আজ থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসার কথা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে যাত্রীদের ওপর ভ্যাটের বোঝা শিগগিরই বসবে না।
সিদ্ধান্ত অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ২০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা এবং ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা।
এখন প্রশ্ন উঠেছে এই ভাড়া মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে নেবে কীভাবে? কারণ, ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। এখন ভ্যাট আরোপ হলে ২৩ টাকা, ৩৪ টাকা ৫০ পয়সা এরূপ ভাঙতি ভাড়া কীভাবে নেবে ভেন্ডিং মেশিন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ সুবিধা চালু করতে পুরো ভেন্ডিং মেশিন প্রক্রিয়া বদলাতে হবে। ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া আরও বেশি বাড়বে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলে কেন ভ্যাট প্রত্যাহার করা উচিত, এমন ১০-১৫টি কারণ উল্লেখ করে তারা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছেন। এখনো ওই চিঠির জবাব পাওয়া যায়নি। এ জন্য ১ জুলাই থেকে ভ্যাট যুক্ত করে ভাড়া আদায়ের কোনো তৎপরতা নেই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






