ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১১:০১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

মেট্রোরেলের প্রথম নারী চালক আফিজা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রথম মেট্রোরেলের নারী চালক হিসেবে নিয়োগ পেয়েছে লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা। ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান তিনি।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা তিনি। আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন।

মরিয়ম আফিজা ইতোমধ্যে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

মরিয়ম আফিজা বলেন, গত বছরের নভেম্বরে আমি নিয়োগ পেয়েছি। তারপর থেকে স্বপ্ন বুনছি সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি।

মরিয়ম আফিজা আরও বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো, ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব, এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছি এবং শিখছি।