ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 
একই সঙ্গে ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।
আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব, একই সঙ্গে ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে মেডিকেল কোচিং।