ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৫০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা দিতে হবে, সেই সঙ্গে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্যও বাড়াতে হবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দিচ্ছে, যাতে উদ্যোক্তা ও উদ্ভাবকরা উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদের জন্য ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে, এতে তরুণ ও যুবকরা উৎসাহিত হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছরের প্রতিপাদ্য ‘আইপি অ্যান্ড ইয়ুথ : ইনোভেশন ফর এ বেটার ফিউচার’ বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।

শেখ হাসিনা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও উদ্ভাবকরা যেন তাদের উদ্ভাবনী কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণের জন্য রেজিস্ট্রার করতে ও অধিকার সংরক্ষণ করতে পারে সেলক্ষ্য যথাযথ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ ইতোমধ্যে সংসদে পাস হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২২ প্রণয়নের কাজ চলমান রয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৫ করা হয়েছে; ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ অতি দ্রুত পিসিটি (পেটেন্ট কোঅপারেশন ট্রিটি) ও মাদ্রিদ প্রোটোকলের সঙ্গে যুক্ত হতে সংশ্লিষ্ট আইনগুলো যুগোপযোগী করার ব্যবস্থা নিয়েছে।

প্রধানমন্ত্রী গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি মেধাসম্পদ পরিচর্যা করা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ব মেধাসম্পদ দিবসের সার্বিক সফলতা কামনা করেন।

সূত্র : বাসস।