ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১:১৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

মেয়েদের স্কুলে নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ডেন্টাল হাসপাতালের সামনে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা সাবিনা ইয়াসমিন (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহি (১০) ও রাহি (৮) আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাবিনা ইয়াসমিন ও তার মেয়েদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে সাবিনা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আর দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার দুই ভাগ্নি বিএন স্কুলের শিক্ষার্থী। আমার বোন দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মিরপুর ১৪ নম্বর ডেন্টাল হাসপাতালের সামনে থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠে। হঠাৎ ট্রাস্ট ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাস ওই ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার বোন অটোরিকশা থেকে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সাবিনা বিআরবি কলোনির বি-৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন। গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়। সাবিনার স্বামী মো. শফিকুল ইসলাম নৌ-বাহিনীতে চাকরি করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া  বলেন, সাবিনার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাষানটেক থানাকে জানিয়েছি।