মেলায় আকিমুন রহমানের উপন্যাস ‘নিত্য যে নদী বহে’
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যের নতুন ঘরানার কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। লেখনীর মাধ্যমে যিনি তুলে ধরেন সমাজের অনালোকিত এক অতল, সংযোগ তৈরি করেন অতীত ও ভবিষ্যতের মধ্যে।
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আকিমুন রহমানের নতুন উপন্যাসি ‘নিত্য যে নদী বহে’। প্রকাশ করেছে সৌম্য প্রকাশনী।
আকিমুন রহমানের নতুন এ গ্রন্থের বিষয়বস্তু মহামারি। মহামারি মানুষকে একদিকে যেমন ঠেলে দেয় ক্ষুধা-মন্দা-দারিদ্র্যের বীভৎস চক্রের মধ্যে, তেমনি তৈরি করে মানসিক সংকট। মহামারিকালে মানুষের এই বহুমাত্রিক সংকটাপন্ন পরিস্থিতি আপন ভাষাভঙ্গির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
‘নিত্য যে নদী বহে’ উপন্যাসিকার আখ্যান উপস্থাপিত হয়েছে অভিনব এক রীতিতে। নিজের গ্রন্থ নিয়ে আকিমুন রহমান বলেন, ‘এই বঙ্গ ভূভাগ বর্তমান কাল থেকে সেই কোন সুদূর অতীত পর্যন্ত, কত রকমের মারি ও মন্বন্তরের দংশনেই না মৃত্যু-ধুকধুকন্ত হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অপঘাতময় করুণতম মৃত্যুই হয়ে আছে এই বঙ্গজীবনের প্রধান প্রপঞ্চ। অমন মহামারির পেষণে মৃত্যুথ্যাঁতলানো হয়ে পড়ে থাকা বঙ্গের কোনো একখানে আছে সুখতী নামের এক নদী। সেই নদীর কিনারে কিনারে একা টিকে আছে একটি ভিটা। সেইখানে বসত করতে থাকা দুজন অচল ও বিপন্ন মানুষের সঙ্গে একদিন অকস্মাৎ দেখা হয় এক মেয়ের। সেই মেয়ে যেমন জানে না কী তার নাম বা পরিচয়; তেমনি অন্য দুজনেরও অজানা তাদের সাকিন/কুষ্ঠির ঠায়ঠিকানা। এমনকি তারা এও জানে না, তারা জ্যাতা না মউতা! এমনই এক গল্প নিয়ে লেখা নভেলাটি। পাঠকই করুক এ রহস্যের মীমাংসা!’
আকিমুন রহমান সমাজকে ভাঙতে চান নিজ লেখনীর মাধ্যমে, নতুন করে লিখতে চান নারীর অব্যক্ত কথামালা। অতীতের বিশাল প্রেক্ষাপট জাদুকরী ভাষায় সংক্ষেপে ফুটিয়ে তোলেন শিল্পীর দক্ষতায়। নিত্য যে নদী বহে উপন্যাসিকাটি তার এমনই একটি প্রয়াস।
গ্রন্থ পরিচয় :
নিত্য যে নদী বহে
লেখক : আকিমুন রহমান
প্রকাশক : সৌম্য প্রকাশনী
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
পৃষ্ঠাসংখ্যা : ৮০
মূল্য : ২৫০ টাকা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




