ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১:১৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মেহেরপুরে গণহিস্টিরিয়ায় আক্রান্ত ২০ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ২০ ছাত্রী গণহিস্টিরিয়া (মাসহিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়েছে।

 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্লাস চলাকালে প্রথমে নবম শ্রেণির ছাত্রী বৈশাখী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে একই ক্লাসের ১০/১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর খবরটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও ১০ম শ্রেণির আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর বিদ্যালয় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

 

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলক কুমার জানান, এটি একটি মনোরোগ। ভয়ের কিছু নেই। অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।