মৈত্রী পাইপলাইন দু’দেশের সম্পর্কের নতুন মাইলফলক
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দুই দেশের উন্নয়নে কাজ করতে চায় সরকার। আর বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দুই দেশের সহযোগিতা উন্নয়নের মাইলফলক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ মার্চ) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃদেশীয় জ্বালানি তেল আনতে বাংলাদেশ-ভারত মৈত্রী এ পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গণভবন থেকে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, নতুন অধ্যায় রচিত হলো বাংলাদেশ-ভারত সম্পর্কের এ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দুদেশের সহযোগিতা উন্নয়নের মাইলফলক ও দুদেশের সম্পর্কে নতুন মাইলফলকও।
দুদেশের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বের অনেক দেশ যখন জ্বালানি সংকটের মুখোমুখি, তখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই পাইপলাইন।
ভারত আমাদের অকৃত্রিম বন্ধু ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মৈত্রী পাইপলাইন দুদেশের সহযোগিতা উন্নয়নে মাইলফলক, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এছাড়া দুদেশের বন্ধুত্ব অটুট থাকবে।
শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইনের পুরোটাই নির্মাণ হয়েছে ভারতের অর্থায়ন ও কারিগরি সহায়তায়। যা দুদেশের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে জ্বালানি বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে পাইপলাইনে প্রাথমিক অবস্থায় বছরে ২ লাখ টন জ্বালানি পাওয়া যাবে, পরবর্তীকালে যা উন্নীত হবে ১০ লাখ টনে। পূর্ণক্ষমতায় পাইপলাইনটি ব্যবহার হলে পরিবহন ব্যয়বাবদ বছরে প্রায় শতকোটি টাকা সাশ্রয়ের আশা নীতিনির্ধারকদের।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











