ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মোদির কারণে আটকে গেছে নায়িকার বিয়ে!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে কয়েক বছর ধরেই জমিয়ে প্রেম করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাকুলপ্রীত সিং। এবার নিয়েছেন তারা বিয়ের প্রস্তুতি।

নতুন বছরের শুরুতে শোনা গিয়েছিল ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। এজন্য জমকালো আয়োজনের পরিকল্পনা ছিল রাকুলের। ইচ্ছা ছিল দেশের বাইরে বসাবেন বিয়ের আসর। কিন্তু সব ভেস্তে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে বিয়েটি সারার পরিকল্পনা ছিল রাকুল-জ্যাকির। এরইমধ্যে গত বছরের শেষের দিকে এক ভাষণে মোদি আর্জি রাখেন, যাদের জাঁকজমক করে বিয়ে বা যেকোননো সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য আছে—তারা যেন দেশের কোথাও সেই অনুষ্ঠানের আয়োজন করেন। তবেই দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুলপ্রীত ও জ্যাকি। পশ্চিম এশিয়ার বদলে এবার ভারতের মাটিতেই বিয়ে করছেন তারা।


শোনা যাচ্ছে গাঁটছড়া বাঁধতে নাকি গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। ভালোবাসার মাসেই একে অন্যের সঙ্গে বাঁধা পড়তে চান তারা কাগজ-কলমে। সেই লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা।