ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল তুরাগ তীরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতে শরিক হতে টঙ্গীর তুরাগতীরে মানুষের ঢল নেমেছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে।

মঙ্গলবার সকাল ১০টায় আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা। এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এবারের ৫ দিনের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে।

আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই লাখো মুসল্লি হেঁটে, ট্রেনে, ট্রাক-বাস-পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। ইজতেমাস্থলে মুসল্লিরা ইসলামের আমল, আকিদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুসল্লিদের বয়ান শুনছেন।

এরআগে সোমবার আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও সাদপন্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একদিন বাড়ানো হয়। বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় ধর্মীয় বয়ান।

বাদ ফজর বয়ান করেন দিল্লির হজরত মাওলানা মুরসালিন। বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ মনসুর। জোহর থেকে মাগরিব পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষ পর্যায়ের মুরব্বি দিল্লির হজরত মাওলানা শাহজাত, বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা শওকত হোসাইন বয়ান করেন।

-জেডসি