ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৩৬:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

মোবাইলে যেভাবে জানবেন ভোটকেন্দ্র-ভোটার নম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে 'এসএমএস' করে জানা যাবে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ''PC স্পেস NID number'' (জাতীয় পরিচয়পত্র নম্বর) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে ভোটারের।'

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে ৩০ লাখ ৯ হাজার জন ভোটারের বিপরীতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। অন্যদিকে, দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন।

-জেডসি