ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৫৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২৫ মার্চের কালরাত ও গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার পর জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে শোক ও নীরবতার মধ্যদিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইতিহাসের কলঙ্কিত সেই স্মৃতিকে স্মরণে এ আয়োজনে বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও থেমে থাকেনি সমাগম। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষক-শিক্ষার্থীরা গণসমাধিতে মোমবাতি জ্বালান এবং সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হল উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন রাত রাত ৮টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে সংগঠনটির সদস্যরা মোমবাতি প্রজ্বালন করে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানান শহীদদের প্রতি। অনুষ্ঠানে ছায়ানট সদস্যরা হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়েসমবেত কণ্ঠে পরিবেশন করেন- ‘ও আলোর পথযাত্রী’, ‘নাহি ভয় নাহি ভয়’, ‘দুঃখে আমার পরাণ কান্দে’ এবং ‘আগুনের পরশমণি’ গানগুলো।

একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসে আলোর মিছিল শীর্ষক চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা ১৯৭১ এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।