মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর)বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আবদুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে সদর উপজেলার মোবারকপুর গ্রামের আন্তুমিয়ার স্ত্রী জোৎস্না আক্তার (৩৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেনটি নেত্রকোনা সদরের সতরশ্রী এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কা লেগে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নেত্রকোনা সদরের সতরশ্রী গ্রামের হাজেরা বেগম তার মেয়ে জোৎস্না আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে মাকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন তারা। হঠাৎ ট্রেন চলে এলে প্রথমে মা হাজেরা বেগম ও পরে মেয়ে জোৎস্না আক্তারের শরীরে চলন্ত ট্রেনটির ধাক্কা লাগে। এতে তারা রেললাইনের পাশে ছিটকে পড়ে নিহত হন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে সংবাদ জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








