মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)-কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবার জানায়, নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে বাসা থেকে বেরিয়ে স্কুলে যান। পরীক্ষা চলমান থাকায় তিনি স্বাভাবিকের তুলনায় আগেই বাসায় ফেরেন। সকাল ১১টার পর বাসায় প্রবেশ করে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ এবং পরে রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি।
ঘটনার পর থেকেই পরিবারের সন্দেহ গৃহকর্মী আয়েশাকে ঘিরে। মাত্র চার দিন আগে অস্থায়ীভাবে ওই বাসায় কাজ নেওয়া আয়েশাকে সিসিটিভি ফুটেজে হত্যার দিন সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় ঢুকতে দেখা গেছে। পরে সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস ও ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
পুলিশ জানায়, আয়েশা মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ভাড়া থাকতেন। নিহত পরিবারের কাছে তার সম্পর্কে এর বেশি তথ্য ছিল না। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সিসিটিভির ফুটেজসহ সব প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় তিনি আরও জানান, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ