ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

মৌলিক বিজ্ঞানে ইরানের জ্ঞান কাজে লাগানো হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিশেষকরে মৌলিক বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। বললেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

আজ মঙ্গলবার ইরান সফররত শিক্ষামন্ত্রী দিপু মনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বাংলাদেশ।  মৌলিক বিজ্ঞান ক্ষেত্রে ইরানের জ্ঞান কাজে লাগানো হবে।  মৌলিক বিজ্ঞান বলতে এখানে পদার্থ, রসায়ন ও গণিতকেই বোঝানো হয়েছে।

দিপু মনি বলেন, শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশও বিজ্ঞান-প্রযুক্তি বিশেষকরে বায়োটেকনোলজিতে উন্নতি করেছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে।  

এ সময় ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।

-জেডসি