ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মৌসুমের শুরুতেই সুনামগঞ্জে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার

মৌসুমের শুরুতেই সুনামগঞ্জে শিলাবৃষ্টি

মৌসুমের শুরুতেই সুনামগঞ্জে শিলাবৃষ্টি

মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। তবে কোন ঘরবাড়ি বা ফসলি জমির ক্ষতি হয়নি। মঙ্গলবার বিকেল থেকে জেলা সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়। আজ বুধবার আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

কৃষকরা জানান, বোরো ফসলের এ মৌসুমে হাওরের জন্য বৃষ্টি হওয়া বিশেষ প্রয়োজন। 

শিলাবৃষ্টি শুরু হওয়ায় প্রথমদিকে অনেকে আতঙ্কে থাকলেও আজ বুধবার ভোরবেলা থেকে আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে।

কৃষকদের অনেকেই বলছেন, এ শিলাবৃষ্টি হাওরের ধানের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কল্যাণ বয়ে আনে। এটি আমাদের জন্য মঙ্গলবাহি বৃষ্টি।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।