মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৪ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
মৎস্য খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। রোববার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ শুরু হচ্ছে।
‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি এ উপলক্ষে দেশের সব মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, মৎস্য সম্প্রসারণকর্মী ও মৎস্য বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি মনে করেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য- ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ যথার্থ হয়েছে।
‘মাছে ভাতে বাঙালি’- এ শাশ্বত পরিচয়েই নিহিত রয়েছে আমাদের জাতীয় জীবনে মৎস্য খাতের গুরুত্ব—এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। সরকার মৎস্য খাতের অপার সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে এর উন্নয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি বলেন, মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণায় উদ্বুদ্ধ হয়ে মৎস্যচাষকে যান্ত্রিকীকরণ ও নিবিড়করণের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, দেশীয় প্রজাতির ছোটো মাছসহ প্রাকৃতিক মৎস্য প্রজাতির প্রাচুর্য রক্ষায় উন্মুক্ত জলাশয়ের পরিবেশ উন্নয়নসহ জলজ দূষণ রোধকল্পে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা এবং বদ্ধ জলাশয়ে উন্নত প্রযুক্তির মৎস্যচাষ সম্প্রসারণ ও মৎস্যচাষিদের লাগসই প্রশিক্ষণসহ সুপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, আমাদের বিশাল সমুদ্র এলাকায় ব্লু-ইকোনমির অবারিত সুযোগকে কাজে লাগাতে সামুদ্রিক মৎস্যের ধারাবাহিক মজুদ নিরূপণ, সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সবারর প্রতি আহ্বান জানাচ্ছি।
আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন লেকে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য উৎপাদনে সামাজিক আন্দোলনের শুভ সূচনা করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে মৎস্য খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা।
তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে নেওয়া কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র: বাসস
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











